বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেউপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

প্রাইম ভিশন ডেস্ক »

গণভোট অধ‍্যাদেশ-২০২৫ এর খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক সুত্রে জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বিকাল ৪টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন ডেকেছে। জানা গেছে, সেখানে আসিফ নজরুল গণভোট অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গে সাংবাদিকদের অবহিত করবেন।

গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে ভোটারদের।

গণভোট ও নির্বাচন আয়োজন করার জন্য সম্প্রতি সরকার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত ২২ নভেম্বর নির্বাচনবিষয়ক এক কর্মশালায় তিনি বলেছিলেন, এ সংক্রান্ত আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।

এদিকে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের বিরোধিতা করছে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়