মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে কৃষককে হত্যার পর গরু নিয়ে গেল ডাকাতদল

চট্টগ্রামে কৃষককে হত্যার পর গরু নিয়ে গেল ডাকাতদল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতদের হাত থেকে গরু বাঁচাতে গিয়ে তাদের গুলিতে চন্দন দে (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সেন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চন্দন দে স্থানীয় রেবতী দে’র ছেলে ও পেশায় কৃষক।

ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহেদ জানান, ভোর সাড়ে চারটার দিকে সাদা হাইচ করে ৫/৬ জনের সশস্ত্র ডাকাত দল কাজল দে ও চন্দন দে’র গরু নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী বাধা দেন।

এ সময় ডাকাতরা গুলি ছুড়লে কৃষক চন্দন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। ডাকাতরা তিনটি গরু যায়।

চন্দনাইশ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আটক ও গরু উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ মৃত চন্দন দের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়