মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইরানে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র; তেহরানে বিস্ফোরণের আওয়াজ

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র; তেহরানে বিস্ফোরণের আওয়াজ

প্রাইম ভিশন ডেস্ক »

শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানান। এদিকে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, যুক্তরাষ্ট্রও এ হামলায় অংশ নিয়েছে।

এই হামলার পরপরই পুরো ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় ইসরায়েলজুড়ে সাইরেনের আওয়াজ শোনা গেছে, সম্ভাব্য পাল্টা মিসাইল হামলা সম্পর্কে সতর্ক করার জন্য।

ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলার পাল্টা জবাব দিতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সরকার দেশজুড়ে এই জরুরি অবস্থা জারি করেছে।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, আক্রমণের পর সারা দেশের আকাশসীমা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তেহরানের বেশ কিছু এলাকায় মোবাইলফোন যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ইন্টারনেটও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আল জাজিরার মাঠপর্যায়ের একজন সংবাদদাতার বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, তহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা করা হয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললার পর থেকেই অবশ্য এরকম হামলার আশঙ্কা করা হচ্ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় গতকাল বলা হয়, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এছাড়া ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসার কূটনৈতিক প্রচেষ্টার মাঝখানেই এ হামলা চালানো হলো। আগামী সপ্তাহেও ইরান-যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়