মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহাটহাজারীতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, জরিমানা ২০ হাজার টাকা

হাটহাজারীতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, জরিমানা ২০ হাজার টাকা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন পেট্রোল পাম্পে ডিজেল ও অকটেন বেশি দামে বিক্রি এবং মজুদ করে রাখার অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (০৮ মার্চ ) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন  বিভিন্ন পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়। এ সময় পাম্পগুলোতে তেলের মজুদ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়।

অভিযানকালে আলাওল পেট্রোল পাম্পে বিভিন্ন অনিয়ম, তেল মজুদ রেখে বিক্রয় বন্ধ রাখা এবং ভোক্তাদের কাছে তেল সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাম্পটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।

এ সময় তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণ তেল ক্রয় এবং সচেতনভাবে ব্যবহার করার জন্য অনুরোধ জানান।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়