শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে গুলিতে একজন নিহত

চট্টগ্রামে গুলিতে একজন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিতে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আমি যাচ্ছি। কে বা কারা গুলি করেছে এবং ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়