Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেচকরিয়ায় নোয়া-বাইক সংঘর্ষে আরোহী নিহত

চকরিয়ায় নোয়া-বাইক সংঘর্ষে আরোহী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে তিনজনকে বহনকারী মোটরসাইকেলের (বাইক)। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী চালক। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ভাইসহ অপর দুই আরোহী। তাদেরকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোজাহের পাড়ার রাস্তার মাথার আমিনের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো। মাহবুব আলম (২৫)। তিনি মোজাহের পাড়ার মৃত আবুল কালামের ছেলে। আহতরা হলেন- নিহতের ছোট ভাই মো. সাহেদ ও মো. রাসেল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- সড়কের বাঁকে ঝুঁকিপূর্ণ স্থানে লাকড়ি স্তুপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এই কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে তাদের দাবি।

এ ব্যাপারে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান- খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করাসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়