Tuesday, July 7, 2026
spot_img
Homeএই মুহুর্তেঅবসরের ঘোষণা দিলেন নেইমার

অবসরের ঘোষণা দিলেন নেইমার

প্রাইম ভিশন ডেস্ক »

বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের অকাল বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ঘোষণাটা দিয়েই দিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এভাবেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের পথচলার সমাপ্তি ঘটল। দলটির হয়ে ৮০ গোল করেছেন তিনি। যা দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলে রেকর্ড। ২০২২ বিশ্বকাপে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ৮০তম গোলের পর বিদায়ের ক্ষণ চলে এল তার।

যে স্বপ্ন নিয়ে সেলেসাও জার্সিটি গায়ে চড়িয়েছিলেন নেইমার, সেটা পূরণ হয়নি। বিশ্বকাপ জেতা হয়নি তার। তবে একেবারে খালি হাতেও তিনি যাচ্ছেন না। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছেন তিনি, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনিই জিতেছিলেন।

কোপা আমেরিকায় তার সর্বোচ্চ অর্জন ফাইনাল খেলা। ২০২১ সালের আসরে সেবার ব্রাজিল হেরেছিল আর্জেন্টিনার কাছে।

আর বিশ্বকাপে তিনি তার দলকে সেমিফাইনালে খেলতে দেখেছেন বটে, কিন্তু সে ম্যাচে তিনি খেলতে পারেননি। তার পরের দুই আসরে তিনি তার দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার শেষ ষোলয় শেষ হলো তার যাত্রা। সঙ্গে সঙ্গে যবনিকাপতন হলো তার ব্রাজিল ক্যারিয়ারেরও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়