Homeএই মুহুর্তেচট্টগ্রামে নিজের মাথায় গুলি চালালেন এক ব্যক্তি, চমেকে মৃত্যু

চট্টগ্রামে নিজের মাথায় গুলি চালালেন এক ব্যক্তি, চমেকে মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিদ হোসেন (৪৫) হাজীপাড়া এলাকার ইমাম হোসেন বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সাল  বলেন, আজ সকালে নিজের বাসায় মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন শাহিদ হোসেন নামে এক ব্যক্তি। দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ১০/১৫ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় শাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে ২৮ নম্বর ওয়ার্ডের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়