Homeএই মুহুর্তেঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল

ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল

প্রাইম ভিশন ডেস্ক

ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশে পৌঁছেছে।

রোববার (৩০ আগস্ট) প্রতিনিধিদলটি বাংলাদেশে এসে পৌঁছায়। এতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন।

বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।

সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। এ সময় তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

কৌশলগত ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়