প্রাইম ভিশন ডেস্ক »
নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় উইকন প্রপার্টিজের আবাসন প্রকল্প ‘উইকন শুকরানা’ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং ও ৩ দিন ব্যাপী আবাসন মেলা আজ শুরু হয়েছে।
পাঁচলাইশ আবাসিক এলাকার কেবি ফজলুল কাদের সড়কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সংলগ্ন ১২ তলা নান্দনিক এ আবাসন প্রকল্পটি নির্মাণ করতে যাচ্ছে আবাসন কোম্পানি ‘উইকন প্রপার্টিজ’।
তিন দিনের এ আবাসন মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পিটুপি’র আকর্ষনীয় ফার্নিচার সেট উপহার হিসেবে পাবেন বুকিংদাতারা।
উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, চট্টগ্রামে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশৈলীর আবাসন নির্মাণ করে দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের হাতে তুলে দিতেই কাজ করছে উইকন প্রপার্টিজ। এ প্রতিষ্ঠান এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই।
এতে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন, সংরক্ষীত নারী আসনের সংসদ সদস্য থাদিজাতুল আনোয়ার সনি, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কমিশনার আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, পাঁচলাইশ আবাসিক এলাকা ওয়েলফেয়ার এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক আবু সাইদ সেলিম।


