Homeএই মুহুর্তেগুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মো. সলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

বুধবার রাতে উখিয়ার বালুরমাঠের ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত যুবক সলিমুল্লাহ ২ নম্বর ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার রাতে উখিয়ার বালুরমাঠের ২ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যারকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়