প্রাইম ভিশন ডেস্ক »
শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে (২৬ জুন) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহ্ফুজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ও খেলাঘর সভাপতি প্রফেসর ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম।
বক্তব্যে ড. অনুপম সেন বলেন ‘বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ কীর্তি মুক্তিযুদ্ধ, ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছিল, তৎপরবর্তী জাহানারা ইমাম যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, তাঁর এই আন্দোলন বাঙালিকে আশান্বিত করেছিল।
ডা. মাহফুজুর রহমান বলেন ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে পারলে জাহানারা ইমামের আন্দোলন সার্থক হবে। ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম বলেন, প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হচ্ছে, এজন্য তরুনদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, জাতির যেকোন ক্রান্তিলগ্নে জাহানারা ইমাম সবসময় আলোর মশাল হাতে জাতিকে পথ দেখিয়েছেন।
জাহানারা ইমামের গঠিত গণআদালতের মাধ্যমেই আজকের বাংলাদেশে শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া। জাহানারা ইমামের আদর্শকে বুকে ধারণ করে প্রগতিশীল তরুণ সমাজ এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করবে” নাজমুল আলীম সাদেকীর সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ জননীর শেষ উচ্চারণ পাঠ করেন শহীদ জননীকে নিবেদিত কবিতা পাঠ করেন কংকন দাশ, জেরিন মিলি, স্বপন দাশ, সাইফুর রহমান, রুনা চৌধুরী, হৈমন্তী শুক্লা মল্লিক, শর্মিলী তেওয়াড়ি, আফসানা ফাইরুজ, বৈশাখী বড়ুয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, দেবাশীষ রুদ্র, নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর, মাহাবুবুর রহমান মাহফুজ, শব্দনোঙ্গর আবৃত্তি সংগঠনের হাসান জাহাঙ্গীর, বোধন আবৃত্তি পরিষদের সঞ্জয় পাল । বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন।


