Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেইউক্রেন ন্যাটোয় যোগ না দিলেও রাশিয়া যুদ্ধ থামাবে না

ইউক্রেন ন্যাটোয় যোগ না দিলেও রাশিয়া যুদ্ধ থামাবে না

প্রাইম ভিশন ডেস্ক »

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ না দিলেও রাশিয়া এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর রয়টার্সের।

শুক্রবার সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ টেলিভিশনের এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, উত্তর আটলান্টিক জোটে (ন্যাটো) অংশগ্রহণ থেকে সরে আসা এখনো অত্যাবশ্যক, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয়। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগেই মস্কো পরিষ্কার জানিয়েছিল, তারা ন্যাটোয় ইউক্রেনীয়দের সদস্যপদ মেনে নেবে না।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন একটি অজুহাত মাত্র।

সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, হিমারস মাল্টিপল রকেট লঞ্চারের মতো ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো এখন পর্যন্ত বড় কোনো হুমকি তৈরি করেনি। তবে সেই পরিস্থিতি বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রগুলো দূরবর্তী নিশানায় আঘাত করতে সক্ষম।

এর মানে হলো, যখন এ ধরনের ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার উড়ে যায়, তখন এক জিনিস। কিন্তু যখন ৩০০ থেকে ৪০০ কিলোমিটার যাবে, তা অন্য জিনিস। তখন এটি রাশিয়ার জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়