বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের কর্ণফুলী টানেল কবে খুলবে জানালেন সেতুমন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী টানেল কবে খুলবে জানালেন সেতুমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল চল‌তি বছ‌রের ম‌ধ্যেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ব‌লেন, টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা উদ্বোধন করবেন। এ ছাড়া, অক্টোবরের যে কোনো সময় প্রধানমন্ত্রী কালনার মধুমতি সেতুও উদ্বোধন ক‌রবেন।

ওবায়দুল কা‌দের বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ ডি‌সেম্ব‌রে উদ্বোধন করা হবে। আর মতিঝিল পর্যন্ত অংশ আগামী বছরের ডিসেম্বরের আগেই চালু হবে।

সংলাপে সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণাল‌য়ের অধীনে বাস্তবায়না‌ধীন প্রকল্পগু‌লোর বর্তমান অবস্থাও তু‌লে ধ‌রেন মন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়