প্রাইম ভিশন ডেস্ক »
এই দলটিই দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প শেষে দেশে ফিরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে। এরপর সেখান থেকে অস্ট্রেলিয়া যাবে বিশ্বকাপে অংশ নিতে।
তেমন কোনো পারফরম্যান্স না থাকলেও বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে বিশ্বকাপ দলে নেওয়ার আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা না থাকা নিয়ে ছিল ধোঁয়াশা, আলোচনা-সমালোচনা। অবশেষে থামলো সেই আলোচনা, কেটে গেল ধোঁয়াশাও। সৌম্যকে স্ট্যান্ড বাই রাখা হলেও মাহমুদউল্লাহকে ছাড়াই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। এর একদিন আগে বুধবার মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এই দলটিই দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প শেষে দেশে ফিরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে। এরপর সেখান থেকে অস্ট্রেলিয়া যাবে বিশ্বকাপে অংশ নিতে।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
স্ট্যান্ড বাই: রিশাদ, আহমেদ শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও শেখ মেহেদি হাসান।


