Homeমুল পাতাকেন সবসময় ফোন ধরতে পারেন না, জানালেন পরীমণি

কেন সবসময় ফোন ধরতে পারেন না, জানালেন পরীমণি

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন ঈদে দেখা না মিললেও মা দিবসে নতুন সিনেমা নিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমার নাম ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এই কাজটি ঘিরে পরীর অনেক আবেগ-ভালোবাসা জড়িয়ে আছে। ক’দিন আগে ‘মা’ সিনেমা মুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বাসুন্দরী’খ্যাত এই নায়িকা জানান, এই সিনেমার শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এবার মুক্তির সময় তার সন্তান পৃথিবীর আলোয়। আর ছেলেকে (শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়েই সিনেমাটা দেখবেন এই চিত্রনায়িকা।

পরীর ব্যস্ততা এখন শুধু তার একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে। আর সে কারণে আপাতত অভিনয় থেকে দূরে আছেন তিনি। অনেকেই মাঝেমধ্যে অভিযোগ করেন, এই নায়িকাকে ফোনে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার উত্তর দিয়েছেন পরী।

এই নায়িকার ভাষ্য, ‘আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যর সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সবসময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন-তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন।’

উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর সেই খবর তারা প্রকাশ্যে আনেন গত বছরের ১০ জানুয়ারি। একই বছর ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়