Homeমুল পাতাম্যাজিস্ট্রেটকে ফোনে হত্যার হুমকি

ম্যাজিস্ট্রেটকে ফোনে হত্যার হুমকি

প্রাইম ভিশন ডেস্ক »

বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার পর হত্যার হুমকি পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ৮টা ৪৬ মিনিট এবং ৮টা ৪৮ মিনিটে দুইবার +৫৭২৫৮২৪৭৮ ও +৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে ফোন করে তাঁকে এই হুমকি দেওয়া হয়।

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হুমকি দেওয়ার বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

জানা গেছে, এর আগে ভেজাল পণ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, অবৈধ দখলদারদের বিরুদ্ধে টানা উচ্ছেদ অভিযান চালান প্রতীক দত্ত।

সর্বশেষ গত ৩০ মে চট্টগ্রামে ইসলামি সমাজ কল্যাণ পরিষদে অভিযান চালান তিনি। তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে হুমকি দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়