Homeমুল পাতাসেন্সর ছাড়পত্র পেল ‘সুড়ঙ্গ’

সেন্সর ছাড়পত্র পেল ‘সুড়ঙ্গ’

প্রাইম ভিশন ডেস্ক »

মুক্তির আগেই আলোচনায় রয়েছে রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। ঈদে রুপালী পর্দায় মুক্তির প্রস্তুতি চলছে। তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।

রায়হান রাফী বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি ভালো খবর। ভালো লাগছে। এখনো আমরা অফিসিয়াল সার্টিফিকেট তুলিনি। সার্টিফিকেট হাতে পাব রোববার। তবে সেন্সর থেকে জানতে পেরেছি আমাদের সিনেমা আনকাট সার্টিফিকেট পেয়েছে।

‘সুড়ঙ্গে’র সেন্সর পাওয়ার খবর সামাজিক মাধ্যমেও দিয়েছেন রাফি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, সেন্সর বোর্ডের সম্মানিত সকল সদস্যের প্রশংসায় আনকাট সেন্সর সার্টিফিকেট পেল ‘সুড়ঙ্গ’।

এরইমধ্যে টিজার, ফোরটেস্ট ও আইটেম সং দিয়ে দর্শকের মন কেড়েছে ছবিটি। মুক্তির আগে আর কী কী চমক রাখছেন জানতে চাইলে রাফী বলেন, আরো বেশকিছু চমক আছে। সে সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। কারণ বলে দিলে দিলে তো আর চমক থাকল না।

‘সুড়ঙ্গে’ যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। তার বিপরীতে আছেন তমা মির্জা। ঈদে মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়