Homeমুল পাতাকোহলি-আনুশকার সংসারে নতুন অতিথি

কোহলি-আনুশকার সংসারে নতুন অতিথি

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা দম্পতি। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, তিন মাসেরও বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী আনুশকা।

গত কয়েক মাস ধরেই অনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। স্বামী কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি।

‘হিন্দুস্তান টাইম্‌স’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় এই তারকা দম্পতিকে। সে সময় কোহলি নিজে ছবি শিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন।

পাশাপাশি, এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন আনুশকা। প্রায় দুই বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি কোহলি-আনুশকা। এর মাঝেই ফের খুশির খবর কোহলি পরিবারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়