Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাকুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লায় অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পীযুষ মণ্ডল (২৮), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক।

তিনি বলেন, মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা গৌরিপুরের দিকে যাচ্ছিল। যানবাহন দুইটি মহানন্দ বাজার এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন চারজন। গুরুতর অবস্থায় আরো একজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়