প্রাইম ভিশন ডেস্ক »
রমজান উপলক্ষ্যে বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার (আইভেক)। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে ভারতের ভিসার আবেদন গ্রহণ করা হবে।
শনিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধুমাত্র রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে।
এছাড়া বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপি-তে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।


