বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতানওয়াপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নওয়াপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার সময় নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা পলাশকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

প্রকাশ্য, প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়