শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeমুল পাতাজায়েদের কাছে কী জানালেন তিশা

জায়েদের কাছে কী জানালেন তিশা

প্রাইম ভিশন ডেস্ক »

জীবনের পরিকল্পনা নিয়ে এভাবে সচরাচর কোনো তারকাকে বলতে শোনা যায় না। যেটা বলে দিলেন অভিনেত্রী তানজিন তিশা। জায়েদ খানের সঙ্গে আলাপে আলাপে এই তারকা অভিনেত্রী জানালেন, তিনি মা হতে চান। এবং সেটা ৫ বছরের মধ্যেই!

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক শো শুরু করেছে। এর নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

অনুষ্ঠানে অতিথির আসনে বসে জায়েদ খানের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তানজিন তিশা। এমনকি, জায়েদ খানকে পাল্টা বিয়ের প্রশ্ন করলেন অভিনেত্রী। সেটিরও মজার উত্তর দিলেন সঞ্চালক জায়েদ খান।

জায়েদ খান তিশাকে প্রশ্ন করেছিলেন, ‘৫ বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও?’ জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

জানা গেছে, তারকাদের সঙ্গে এমন একান্ত আড্ডা নিয়ে প্রতি শুক্রবার হাজির হবেন জায়েদ খান। যার সূচনা হলো বেশ সফলভাবেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়