বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাপে স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে নতুন প্রস্তাব

পে স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে নতুন প্রস্তাব

প্রাইম ভিশন ডেস্ক »

সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা বেতন করার জন্য নতুন পে স্কেলে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ মোট ২১টি দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

তিনি বলেন, ২০১৫ সালের বৈষম্যপূর্ণ অষ্টম পে-স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ও অন্যান্য দাবির জন্য আন্দোলন করে আসছেন। এবার আমাদের প্রত্যাশা সরকার বাজার ব্যবস্থা, ছয় সদস্যের পরিবারের ব্যয় ও বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।

সংগঠনটি শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং রেশন পদ্ধতি চালুর দাবিও জানায়।

একই দিন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) পৃথকভাবে জাতীয় বেতন কমিশন-২০২৫ এর কাছে ১৭ দফা প্রস্তাব জমা দিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে বেতন গ্রেড ২০ থেকে কমিয়ে ১২টি করা, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা।

বিডিপিএর প্রস্তাবে বলা হয়েছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪ এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার বেশি নির্ধারণ করতে পারে কমিশন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। আগামী ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়