বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাজনপ্রিয় ধারাবাহিক ফিরবেন অর্চিতা স্পর্শিয়া

জনপ্রিয় ধারাবাহিক ফিরবেন অর্চিতা স্পর্শিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

বিরতির পর বড় খবর নিয়ে ফিরলেন অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে নায়িকা হিসেবে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে শুটিংও শুরু করেছেন। সামনে ঈদকে কেন্দ্র করে নাটকের ব্যস্ততাও বাড়ছে তার।

এ ধারাবাহিকে যুক্ত হওয়া নিয়ে স্পর্শিয়া জানান, একদিন হঠাৎ বুম ফিল্মস থেকে ফোন আসে। তাকে জানানো হয়, নতুন সিজনে নায়িকা হিসেবে তাকেই চান নির্মাতারা। দেশের অন্যতম জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি দ্রুতই রাজি হয়ে যান।

তবে নিজের চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে চান না স্পর্শিয়া। দর্শকদের এক মাস অপেক্ষা করতে হবে চরিত্রটি সম্পর্কে জানতে।

অনেক দিন পর আবার সিটকমধর্মী ধারার কাজে ফিরেছেন স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে এমন কাজ করলেও দীর্ঘদিন তা থেকে দূরে ছিলেন তিনি। টিমের ইতিবাচক পরিবেশ তাকে আবারো কাজের প্রতি নতুন উদ্দীপনা দিচ্ছে। তার মতে, ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে দর্শকদের হাসির জন্য যে জায়গা দেয় ‘ব্যাচেলর পয়েন্ট’, সেটাই এর সাফল্যের মূল রহস্য।

সম্প্রতি কোনো ওয়েব সিরিজে কাজ না করার বিষয়টিও পরিষ্কার করলেন তিনি। জানান, এত দিন ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়েই ব্যস্ত ছিলেন এবং গোপনীয়তার কারণে আগে কিছু জানাতে পারেননি। সর্বশেষ কোরবানির ঈদে তার নাটক প্রচার হয়েছিল। এরপর তিনি ইচ্ছা করেই কয়েক মাসের বিরতি নেন, আর ঠিক করেন নতুন যাত্রা শুরু করবেন এ ধারাবাহিকের মাধ্যমে।

এখন আবার পুরো মনোযোগ নিয়ে কাজে ফিরেছেন স্পর্শিয়া। সামনে ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি। বললেন, অন্যদের তুলনায় কম কাজ করলেও মানসম্মত কাজ উপহার দেয়াই তার লক্ষ্য। আগে শুধু মা তাকে কাজে উৎসাহ দিতেন, এখন যুক্ত হয়েছেন জীবনসঙ্গীও। দায়িত্ব ভাগ হয়ে যাওয়ায় অনেক বেশি স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন স্পর্শিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়