বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাতালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

ক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরের চারপাশে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশু আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা গেছে।

আগুনে ব্যবসায়ী বেলালসহ তার আরো দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়। এর মধ্যে বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বেলালকে সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী।

পরিবার ও স্থানীয়রা জানান, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যায়। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়