বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাবুবলী আসছে রাফির নতুন সিনেমায়

বুবলী আসছে রাফির নতুন সিনেমায়

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি ও অবস্থান দৃঢ় করেছেন ইন্ডাস্ট্রিতে। ২০২৫ সালে তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এ নতুন বছরেও দর্শক তার অভিনয়ে আরো কিছু নতুন অভিজ্ঞতা পাবে।

কয়েক দিন আগেই বুবলী শুটিং শেষ করেছেন রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার। এতে তিনি অভিনয় করেছেন সজলের বিপরীতে। যদিও সিনেমাটির কিছু অংশের কাজ এখনো বাকি, বুবলী নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে গতকাল থেকে শুটিং শুরু করছেন রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ।

প্রেশার কুকারের মাধ্যমে প্রায় তিন বছর পর আবারো রায়হান রাফীর সঙ্গে কাজ করছেন বুবলী। এর আগে এ জুটি একসঙ্গে কাজ করেছিলেন চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’-এ। সে সিনেমায় বুবলীর অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিল। বিরতির পর আবার এ জুটি একসঙ্গে কাজ করছে, তাই স্বাভাবিকভাবেই দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘গল্পটা আমার দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এ জায়গাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

পরিচালক ও প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রেশার কুকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্পটি নারীদের চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত। বুবলীর পাশাপাশি সিনেমাতে অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন যাত্রা, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকে তৈরি হবে নাটকীয়তা। যদিও সিনেমাটি নারীকেন্দ্রিক, তবে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে, যেটিতে জাহিদ হাসান বা চঞ্চল চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রেশার কুকার মুক্তি পাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে। এটি শুধু সিনেমার জন্য নয়, বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্যও বিশেষ। কারণ দীর্ঘ ২১ বছর পর তারা ঈদে সিনেমা নিয়ে ফিরছে। শেষবার ২০০৪ সালে তাদের সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ঈদে মুক্তি পায়।

এবার ঈদে বুবলীকে দর্শক দেখতে পাবেন দুটি সিনেমায়। প্রেশার কুকারের পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, যেখানে বুবলী অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়