মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাবসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

প্রাইম ভিশন ডেস্ক »

আজ বসন্তের প্রথম দিন। একইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন শোবিজ তারকারা। গতকাল থেকেই বসন্তের সাজে ছবি পোস্ট করতে দেখা গেছে অনেককে।

আর আজ ভালোবাসা দিবসে প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন কেউ কেউ।
ভালোবাসা দিবসের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’।

অন্যদিকে দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী।

পোস্টের ক্যাপশনে ভালোবাসার আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান’।

এর আগের দিন বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। ক্যাপশনে ছিল, ‘ফাল্গুনের শুভেচ্ছা’।

বসন্তের রঙে নিজেকে সাজিয়ে নিয়েছেন সংগীতশিল্পী কনা-ও। হলুদ পোশাকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাল্গুনে ঘোরাঘুরি’।

এদিকে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের একটি ছবি শেয়ার করে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘বসন্তের শুভেচ্ছা’।

ঋতুর রঙ আর ভালোবাসার আবহে তারকাদের এমন উপস্থিতিতে বসন্ত, ভালোবাসা দিবস যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়