রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতা'এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই'

‘এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই’

প্রাইম ভিশন ডেস্ক »

‘দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে’ বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ কথা বলেন তিনি।

সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে রুমিন বলেন, ‘এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।’

তিনি আরও বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।

উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা। তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়