মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাভারতীয় ট্যুরিস্ট ভিসা বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যা বললেন

ভারতীয় ট্যুরিস্ট ভিসা বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যা বললেন

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সকল ধরনের ভিসা খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভিসা চালুর বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং তারা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সকল ভিসা খুব শীঘ্রই চালু হবে। ইতিমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে সকল ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারত যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”

এদিন তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

অনুদান বিতরণকালে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সালথা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়