মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাসংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ

প্রাইম ভিশন ডেস্ক »

মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

একই সময়ে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পরপরই দেশজুড়ে সতর্ক সাইরেন বাজানো শুরু হয়।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বাহরাইন সরকার নিশ্চিত করেছে, সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়