মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাঢাকায় পা রাখল পাকিস্তান দল

ঢাকায় পা রাখল পাকিস্তান দল

প্রাইম ভিশন ডেস্ক »

৫ কোচিং স্টাফ আগেই ঢাকায় পা রেখেছিলেন। এবার তাদের সঙ্গে যোগ দিল পাকিস্তান ক্রিকেট দলও। আজ ভোরে ঢাকায় পা রেখেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল।

এই সিরিজে দুই দল খেলবে ৩টি ওয়ানডে। আগামী ১১ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ শেষ হয়ে যাবে এই সিরিজ।

তবে শুরুতে এই সিরিজ পূর্ণাঙ্গই হওয়ার কথা ছিল। পাকিস্তান সুপার লিগের কারণে এই সিরিজ ভাঙা পড়েছে, সঙ্গে কলেবরও ছোট হয়েছে। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ এর অংশ থাকলেও ক্ষুদ্রতর ফরম্যাটে আর খেলা হবে না দুই দলের। চলতি সফরে ওয়ানডে খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান। এরপর আগামী মে মাসের দিকে ২ টেস্টের সিরিজ খেলতে আসবে দলটি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিরিজ বাতিলের একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা দূরে রেখে এই সিরিজ যথাসময়েই মাঠে গড়াতে চলেছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়