মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাপর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে

পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে

ওয়েল পার্ক রেসিডেন্স এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এম এ মনছুর

 

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান কর্মসূচীর মধ্য দিয়ে আজ শনিবার ৭মার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্স এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, ওয়েল গ্রুপ তার বাণিজ্যিক সফলতার সাথে সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যুগ হতে যুগ যুগান্তরে। জীবন এবং জীবিকার প্রশ্নে সর্বাগ্রে যে সব বিষয় চলে আসে তা হল, অন্ন, বস্ত্র, বাসস্থান। ওয়েল গ্রুপ অত্যন্ত সফলতার সাথে পর্যায়ক্রমে এসব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রেখে যা”েছ। ওয়েল পার্ক রেসিডেন্স তারই ধারাবাহিকতার একটি অংশ।

বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশী বিদেশী পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুনগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।

আবু কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী নওশাদ পারভেজ, মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্বনাথ দাস, রেজওয়ানুল ইসলাম, খোরশেদুল আলম, মোরশেদুল আলম, তানজীর আমীর চৌধুরী, আব্দুল মাবুদ, আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইউনুছ

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়