বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত

প্রাইম ভিশন ডেস্ক »

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

ইমামতি করেন নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

প্রধান জামাতে নামাজ আদায় করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের ইসলাম ধর্মাবলম্বী সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিভিন্ন স্তরের কর্মচারী ও এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

ঈদ জামাতের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নামাজ শেষে মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।
এরপর কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ অন্যান্যরা।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে নগরীর ডিসি হিলস্থ বাংলোতে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়