শনিবার, জুন ৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাকাটল অনিশ্চয়তা, বাংলাদেশের তিন চ্যানেলে বিশ্বকাপ

কাটল অনিশ্চয়তা, বাংলাদেশের তিন চ্যানেলে বিশ্বকাপ

প্রাইম ভিশন ডেস্ক »

টেলিভিশনে সরাসরি ফিফা বিশ্বকাপ দেখার অনিশ্চয়তা কেটে গেল। বাংলাদেশের দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ। সময় টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টস এ তিনটি চ্যানেল যৌথভাবে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। সময় টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের দর্শকরা এ তিন চ্যানেলের পাশাপাশি দুই টেলিকম কোম্পানির ডিজিটাল প্লাটফর্ম টফি ও বায়োস্কোপের অ্যাপেও ম্যাচগুলো সরাসরি দেখতে পাবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির জন্য এবার কোনো অতিরিক্ত আর্থিক ব্যয় থাকছে না। বিশ্বকাপ সম্প্রচারের পুরো ব্যয় যৌথভাবে বহন করবে সংশ্লিষ্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটররা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়