Homeমুল পাতাচট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় মা-মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার দিবাগত রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার বিষয়ে আরও তথ্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এর আগে শনিবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিহত হন। হামলায় গুরুতর আহত হয় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে মা-মেয়ের মৃত্যু হয় এবং শিশুটি আহত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়া পলাতক ছিলেন।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তার আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।







এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়