Sunday, July 12, 2026
spot_img
Homeমুল পাতাআট মাসের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার

আট মাসের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

কর্ণফুলী থানায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম জেলা কার্যালয়।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া মাতবর বাড়ির মোহাম্মদ ইদ্রিস ও তার স্ত্রী রুবি আক্তার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস  বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের একটি বাসের ডি-১ ও ডি-২ আসনে বসা দম্পতিকে তল্লাশি করে রুবি আক্তারের শরীরে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় তার স্বামী মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা তাদের আট মাস বয়সী সন্তানকে সঙ্গে রাখতেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের মূলহোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে

একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়