Homeমুল পাতাবিমানে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

বিমানে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আজ বুধবার অসুস্থ হয়ে পড়েন একজন নারী যাত্রী। পরে বিমানটি মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ছানোয়ারা বেগম (৫৫) নামের ওই যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ।
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ছানোয়ারার বাড়ি চট্টগ্রামে। মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজি-১৩৬ ফ্লাইটটি বেলা ২টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়