শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাবিস্ফোরণে আহতদের পাশে সাইফ পাওয়ারটেক

বিস্ফোরণে আহতদের পাশে সাইফ পাওয়ারটেক

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ডের বিস্ফোরণে আহতদের সু চিকিৎসায় পঞ্চাশ লক্ষ টাকার অনুদান দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সোমবার (৬ জুন) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।

এ সময় তিনি বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড সব সময় দেশের ক্রান্তিলগ্নে অসহায় ও দূর্গতদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে। এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামে সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও তার ব্যতিক্রম নই। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোগীদের চিকিৎসায় পঞ্চাশ লাখ টাকা অনুদান ঘোষণা করছি।

এসময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম হাসান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দীন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়