সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাদক্ষিণে ঝুঁকছেন ঐশ্বরিয়া

দক্ষিণে ঝুঁকছেন ঐশ্বরিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে দক্ষিণী সিনেমা ‘ইরুভার’-এর মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। পরের সময়টা কেবলই বলিউডে। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে গেছেন। তবে দক্ষিণী সিনেমাপ্রেমীদের সুখবর, সাবেক বিশ্বসুন্দরী আবারো ঝুঁকছেন সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চলতি বছর তামিল ভাষার ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। এ ছাড়া তিনি আরো দুটি দক্ষিণ ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। সম্প্রতি নেলসন দিলীপ কুমার পরিচালিত একটি সিনেমায় নাম লেখান ‘দেবদাস’ তারকা। এতে তার বিপরীতে দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে। ‘রোবট’ সিনেমার পর আবারো পর্দায় হাজির হবেন তারা।

গুঞ্জন শোনা যাচ্ছে, ‘বাহুবলী’ ও ‘ট্রিপল আর’-এর নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী সিনেমায় যোগ দিচ্ছেন ঐশ্বরিয়া। ইতোমধ্যে এই সিনেমায় অভিনয়ের জন্য নাকি সবুজ সংকেতও দিয়েছেন নির্মাতাদের তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

২০১৮ সালে বলিউডের ‘ফ্যানে খান’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতে মনি রত্নমের ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি রয়েছে। এর গল্প ১০ শতকের, তখনো রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। ‘পোন্নিইন সেলভান’ সিনেমার দুটি পার্ট রয়েছে। প্রথম পার্ট ২০২২ সালে মুক্তি পাবে। দ্বিতীয়টি পরের বছর। ঐশ্বরিয়া ছাড়াও ছবিতে অভিনয় করছেন চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়