Homeসংবাদমাঠ পর্যায়ে সকাল ৯টায় ঢুকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

মাঠ পর্যায়ে সকাল ৯টায় ঢুকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

প্রাইম ভিশন ডেস্ক »

মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জরুরি পরিস্থিতি এর বাইরে বিবেচিত হবে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া অফিস কক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ খেকে মাঠ পর্যায়ের দফতরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথা সময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।

এ অবস্থায় সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়