Homeসংবাদঅধিনায়কের দায়িত্ব ছেড়েছেন তামিম, খেলবে না এশিয়া কাপ

অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন তামিম, খেলবে না এশিয়া কাপ

প্রাইম ভিশন ডেস্ক »

অবসর ভেঙে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে গুঞ্জন ছিল মাঠের ক্রিকেটে ফিরলেও থাকবেন না অধিনায়কের দায়িত্বে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে গেলেন তামিম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এমন সিদ্ধান্তের কথা জানালেন টাইগার এই ক্রিকেটার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পাশাপাশি ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবে না বলেও জানান দেশসেরা ওপেনার।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়