Homeসংবাদমন্ত্রিসভায় নতুন মুখ যারা

মন্ত্রিসভায় নতুন মুখ যারা

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগ সরকারের এবারের মন্ত্রিসভায় যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে নতুন ১৯ জন। তাদের নাম একাদশ সংসদ নির্বাচনের মন্ত্রিসভায় ছিল না। তবে তাদের মধ্যে দুয়েকজন আগের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান মন্ত্রিসভায় জায়গা পাওয়া ৩৬ জনের নাম ঘোষণা করেন। তাদের মধ্যে মন্ত্রী ২৫ জন এবং ‍প্রতিমন্ত্রী ১১ জন। এবার কোনো উপমন্ত্রী রাখা হয়নি।

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ হবে। এর মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী দল আওয়ামী লীগ।

মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর তালিকায় নতুন ১২ জন হলেন—মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)।

প্রতিমন্ত্রী নতুন সাতজন হলেন—সিমিন হোমেন (রিমি) (গাজীপুর–৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা–১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী–৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর–৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট–২), আহসানুল ইসলাম (টাঙ্গাইল–৬)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়