Friday, June 26, 2026
spot_img
Homeসংবাদকক্সবাজারে এবার ৫ দিন ‘বিশেষ ট্রেন’

কক্সবাজারে এবার ৫ দিন ‘বিশেষ ট্রেন’

প্রাইম ভিশন ডেস্ক »

সমুদ্র শহর কক্সবাজারে এবার ৫ দিন আসছে ‘বিশেষ ট্রেন’। ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের টিকেটের চাহিদার কথা বিবেচনা করে ‘বিশেষ ট্রেন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বিশেষ ট্রেনের প্রথমটি ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে পরেরদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি বলেন, “আগামী ২০ ও ২৯ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ বিশেষ ট্রেনটি চলবে। ওই দিনগুলোতে ট্রেনটি রাত ১১টায় ঢাকা থেকে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৮টায়।

একইভাবে ট্রেনটি আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ কক্সবাজার থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ভোর ৪টায়। এছাড়া বিশেষ আরেকটি ট্রেন আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কক্সবাজার থেকে ছাড়বে এবং চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।”

আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানিয়েছেন, ট্রেনটিতে ১৪টি কোচ, ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার রয়েছে। টিকেটের মূল্য রাখা হবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’-এর সমমূল্যের।

‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) ভাড়া এক হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া (এসি) ৪৭০ টাকা এবং (নন-এসি) ২৫০ টাকা।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন। এরপর ১ ডিসেম্বর থেকে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচলের মধ্যে দিয়ে রুটটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণ শুরু হয়। পরবর্তীতে ১০ জানুয়ারি এই রুটে দ্বিতীয় ননস্টপ আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ চালু হয়। সেই থেকে ট্রেন দুটো যাত্রী পরিবহণ করে আসছিল।

এদিকে এই রুটে কক্সবাজার ও চট্টগ্রামের যাত্রীদের জন্য একটি কমিউটার ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে এটি পিছিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়