সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeসংবাদজাতীয়৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন, বিকেলে শপথ

৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন, বিকেলে শপথ

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রীরা।

মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন। নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) ইতোমধ্যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ফোন পেয়েছেন। তাদেরকে নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসেবে স্থান পাচ্ছেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্রেট)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়