Wednesday, June 24, 2026
spot_img
Homeসংবাদ`একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে'

`একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে’

প্রাইম ভিশন ডেস্ক »

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু কিছু মানুষ আছে, আমাদের পছন্দ করে না। তারা বলছেন, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। তবে আমরা অস্বীকার করবো না। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এটা সত্যি। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি, আশা করি মরবেও না।

বুধবার (১০ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮০ জন উপকারভোগীর মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জনশুমারির সমালোচনা নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু দিন আগে জনশুমারির কাজ নিয়েও একদল মানুষ বলে বেড়াচ্ছে, জনশুমারি হয়নি। তারা বাড়িতে বসে চা-বিস্কুট খায় আর অযথা দোষ খোঁজে। এটা তাদের অভ্যাস।

বিদ্যুৎ সংকট নিয়ে মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ নিয়ে মানুষের অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশ্বজুড়ে যুদ্ধের কারণে তেল-গ্যাস বন্ধ হয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অল্প সময়ের জন্য। দ্রুত ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমরা বলেছিলাম হবে না। আর মাত্র একটি মাস… আমরা আগের জায়গায় ফিরে যাবো।

উপস্থিত জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের টেকনিক্যাল কাজ শেখানোর জন্য আমার নিজের দেওয়া জমিতে টেকনিক্যাল প্রতিষ্ঠান, মেডিকেল টেকনিক্যাল কম্পাউন্ডার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো চাকরি করার সুযোগ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়