Homeখেলাধুলাক্রিকেটডমিঙ্গোর খেলা শেষ !

ডমিঙ্গোর খেলা শেষ !

প্রাইম ভিশন ডেস্ক »

দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো অধ্যায়ের অবসান ঘটল বাংলাদেশ ক্রিকেটে। তিনি আর জাতীয় দলের প্রধান কোচ পদে থাকছেন না।

মঙ্গলবার রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডমিঙ্গো পদত্যাগ করেছেন। কাল রাতেই তিনি আমাদেরকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি কোচের দায়িত্বে থাকছেন না।

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য সাকিবদের কোচ হয়ে এসেছিলন এই প্রোটিয়া। ২০২১ সালে সে চুক্তি নবায়ন করা হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

জানা গেছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর বিসিবিই মূলত ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। এই বার্তাটা ডমিঙ্গোর কাছেও পৌঁছে দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন ডমিঙ্গো।

গুঞ্জন রয়েছে-বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়