প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় কলকা সিএনজি স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক আক্তার হোসাইন ।
লোহাগাড়া
লোহাগাড়ায় ডাম্পার ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। বুধবার ( ১৫ জুন ) বেলা ১২টায় উপজেলার পুটিবিলা ইউনিয়ন দরবেশহাট ডিসি সড়কের নুরুল হক চেয়ারম্যানের ঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, মোটরসাইকেল আরোহী পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লাবর পাড়ার মো. আবুল হাসমের পুত্র মো. তৌহিদ (১৯)। অটোরিকশার যাত্রী রিদুওয়ানের কন্যা মরিয়ম জান্নাত (৮)। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন।
মিরসরাই
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম মোছাম্মৎ আক্তার (৪০)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। বুধবার (সকাল সাড়ে ৯টায় ফারদিন মডেল ফিলিং স্টেশনের ২০০ গজ দক্ষিণে ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।


