মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
HomeUncategorizedসবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী মীর হেলাল

সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী মীর হেলাল

পিএইচপি ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতায় প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা যতোই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে কোনভাবেই সেটা আমরা অর্জন করতে পারবে না। পৃথিবীর প্রতিটি ধর্ম নিয়মানুবর্তিতা-নিষ্ঠা-নৈতিকতার শিক্ষা দেয়।

যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা সবাইকে নিয়ে উন্নত সমৃদ্ধ-সৌহার্দ্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সবাই যেন এদেশে নিরাপদ থাকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই পিএইচপিকে। উনারা এতো সুন্দর করে একটি প্রোগ্রাম আয়োজন করেছেন।
নগরের রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত পিএইচপি ফ্যামিলি ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল ইকুইটি রেডিমিক্স কংক্রিট। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে প্রাইম ভিশন ও রেডিও টুডে। চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পিএইচপি ফ্যামিলি ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা। ২৮ ফেব্রুয়ারি থেকে নগরের শিল্পকলা একাডেমিতে এ আয়োজনের সূচনা হয়।

সভাপতির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, পিএইচপি ফ্যামিলি রমজান মাসে বিশেষ বিশেষ আয়োজনের চেষ্টা করে। দোয়া করবেন আমরা এ ধরনের ভালো কাজের সঙ্গে থাকতে পারি। মানুষের সেবা করতে পারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইকুইটি রেডিমিক্স কংক্রিটের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল হক, অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এছাড়া অনুষ্ঠানে সমাজ সেবামূলক কাজের জন্য আলমাস-ইউনুচ ফাউন্ডেশন ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেরা ১০ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পিএইচপি ফ্যামিলি ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. ইনকিয়াদ হোসেন, দ্বিতীয় হাফেজা তামান্না আমান তাপছি ও তৃতীয় হয়েছেন মেহেরুন নেসা ইশবা।-প্রেস বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়