মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
HomeUncategorizedকক্সবাজারে স্থানীয় সন্ত্রাসী জিসানের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কক্সবাজারে স্থানীয় সন্ত্রাসী জিসানের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

শহরের পল্লানকাটা এলাকায় চাঁদা না দেওয়ার জেরে ছুরিকাঘাতে যুবক গণেশ পাল খুন হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে তার লাশ নিয়ে আসা হয়। এ সময় তার স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এর আগে দুপুর ২টার দিকে পল্লানকাটায় একটি বাড়ির সামনে গণেশ পালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

গণেশ পাল শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী। তার ভাই আশীষ পাল  বলেন, ‘পল্লানকাটায় ভাই নতুন বাড়ি তৈরি করেছে, সেখানে সে সেপটিক ট্যাংক বসাচ্ছিল। সে সকালেও দোকানে আমার সঙ্গে ছিল। পরে বাড়ির কাজ দেখার জন্য চলে যায়। বাড়ি নির্মাণ করার কারণে স্থানীয় কিছু যুবক রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। তারাই আমার ভাইকে মেরেছে, আমি খুনিদের ফাঁসি চাই।’

জিসান নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত জিসান পল্লানকাটা এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে। স্থানীয় এক বাসিন্দা জানান, জিসান সন্ত্রাসী প্রকৃতির, এলাকায় চাঁদাবাজ নামে পরিচিত তার ১৫ থেকে ২০ জনের গ্রুপ আছে। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেফতার করা হোক।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, ‘দিনদুপুরে চাঁদার জন্য এভাবে খুন মেনে নেওয়া যায় না, আশা করছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। বিষয়টি খতিয়ে দেখছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ‘লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়